গড়বেতায় তৃণমূল কংগ্রেসের মহা মিছিল - The News Lion

গড়বেতায় তৃণমূল কংগ্রেসের মহা মিছিল




দি নিউজ লায়ন ;  বাংলাকে গুজরাট বানাতে দিও না স্লোগানকে সামনে রেখে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়। ওই মহা মিছিলে নেতৃত্ব দেন গড় বেতার তৃণমূল কংগ্রেসের বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, তৃণমূল কংগ্রেসের গড়বেতা এক ব্লক সভাপতি সেবাব্রত ঘোষ ,তৃণমূল কংগ্রেসের নেতা অসীম সিংহ  সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। 


কয়েক হাজার মানুষওই মহা মিছিলে শামিল হয়েছিলেন। মহা মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্তী বলেন বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে গুজরাট বানাবে বলে ঘোষণা করেছে। আমরা তার তীব্র বিরোধিতা করেছি। এবং আমরা বাংলাকে গুজরাট বানাতে দেব না' তাই বাংলা কে গুজরাট বানাতে দিব না স্লোগানকে সামনে রেখে শুক্রবার মহামিছিলের আয়োজন করা হয় এবং আগামী দিনে গড়বেতা বিধানসভা এলাকার প্রতিটি অঞ্চলে ও গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হবে।


তিনি তার বক্তব্যে আরও বলেন যে বিজেপি সাম্প্রদায়িক তাস খেলার চেষ্টা করছে।তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপি  বিধানসভা নির্বাচনের আগেই বাংলা জুড়ে যে নৈরাজ্য সৃষ্টি  করবে। তাই বিজেপির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হয়ে আন্দোলনে নামার জন্য তিনি  আহ্বান জানান। 


তিনি বলেন আমরা বাংলাকে কোনদিনই গুজরাট হতে দেবো না ।বাংলা বাংলায় থাকবে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন তিনি বাংলাকে গুজরাট বানাতে দেবেন না। তাই তিনি সর্বস্তরের মানুষকে বিজেপিকে বিদায় দেওয়ার জন্য আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.